

একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান

Our Online and Offline Activities

পবিত্র জুম’আর দিনে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভালো মানের খাবার পৌঁছে দেয়ার একটি সাপ্তাহিক প্রকল্প

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার বিশেষ প্রজেক্ট আইডিয়া লস প্রজেক্ট। “মানবকল্যাণে আমরা ঠকতে চাই” এই মূলমন্ত্রকে সামনে রেখে আইডিয়ার স্বেচ্ছাসেবকেরা লস করার জন্য কাজ করে।

আইডিয়া লস প্রজেক্টের আওতাধীন এই প্রোজেক্ট ইদের সময় বিনামূল্যে পেলাও, শেমাই, চিনি, বাদাম, দুধ সহ নামমাত্র মূল্যে গরুর ও খাসির মাংস নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে পৌছে দেয়া হয়।

আইডিয়ার স্বেচ্ছাসেবকেরা বাড়ি বাড়ি যেয়ে – “কার কি গাছ আছে ও সুযোগ থাকলে কি কি গাছ লাগাতে তারা ইচ্ছুক” এই জরিপ করে গাছ কেনে ও বাড়ি বাড়ি সেই গাছ লাগিয়ে দিয়ে আসে।

পবিত্র রমজানজুড়ে ‘আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প’-এর মাধ্যমে তৃষ্ণার্ত রোজাদার মানুষের পিপাসা নিবারণে বিনামূল্যে বিশুদ্ধ বরফ-শীতল পানি বিতরণ করা হয়। মানুষের তৃপ্তির হাসিই এই মানবিক উদ্যোগের সর্বোচ্চ প্রাপ্তি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিষ্ঠালগ্ন থেকেই আইডিয়া সমাজকল্যাণ সংস্থা শ্রমজীবী ও মেহনতি মানুষের সম্মানে আইডিয়া পরিবারের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। যারা কি না অধিকাংশ দিন ই শুধুমাত্র পানি দিয়ে ইফতারি করেন। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগের মাধ্যমে ইফতারের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রতি সম্মান, ভালোবাসা ও পাশে থাকার অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়া হয়।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা পরিচালনা করছে ‘আইডিয়া বীজ ব্যাংক’ প্রকল্প। মানুষ যে ফলের বীজ সাধারণত ফেলে দেয়, সেগুলো সংগ্রহ ও সংরক্ষণ করে বর্ষা মৌসুমে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হয়। এভাবেই বিভিন্ন ফলের বীজকে নতুন জীবনের সম্ভাবনায় রূপ দিয়ে সংস্থাটি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থা বিনামূল্যে সুবিধাগ্রস্থ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

করানকিালীন সময়ে অসহায় মানুষের মাঝে আইডিয়া ত্রাণসামগ্রী বিতরণ করে।

অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

কোভিড-১৯ মহামারির সংকটময় সময়ে জীবনরক্ষাকারী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা দেশের ৬৪ জেলায় ‘আইডিয়া অক্সিজেন ব্যাংক’ প্রতিষ্ঠা করে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য রোগী জরুরি অক্সিজেন সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে আইডিয়া অক্সিজেন ব্যাংক কার্যক্রম আজও মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।

শারীরিকভাবে চলাচলে অক্ষম ও অসচ্ছল মানুষের জীবনকে সহজ ও স্বাভাবিক করতে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা নিয়মিতভাবে হুইলচেয়ার বিতরণ করে থাকে। মানবিক সহায়তার এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের চলাচলের স্বাধীনতা, আত্মমর্যাদা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা আতশবাজি উৎসবের আনন্দের পরিবর্তে মানবসেবাকেই বেছে নেয়। স্বেচ্ছাসেবকরা ট্রেন স্টেশন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় মানুষের গায়ে নিঃশব্দে কম্বল জড়িয়ে দিয়ে নিজেদের উষ্ণতার পরশ পৌঁছে দেন। এটি শুধু শীতবস্ত্র বিতরণ নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত—যেখানে মানবসেবাই হয়ে ওঠে বছরের শেষ রাতের সবচেয়ে সুন্দর উদযাপন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা নিয়মিতভাবে বন্যাদুর্গত এলাকায় খাদ্য, রান্না করা খাবার ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করে থাকে। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে সংস্থাটি দুর্গম এলাকায় পৌঁছে অসহায় মানুষের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা আতশবাজি উৎসবের আনন্দের পরিবর্তে মানবসেবাকেই বেছে নেয়। স্বেচ্ছাসেবকরা ট্রেন স্টেশন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় মানুষের গায়ে নিঃশব্দে কম্বল জড়িয়ে দিয়ে নিজেদের উষ্ণতার পরশ পৌঁছে দেন। এটি শুধু শীতবস্ত্র বিতরণ নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত—যেখানে মানবসেবাই হয়ে ওঠে বছরের শেষ রাতের সবচেয়ে সুন্দর উদযাপন।

শ্রদ্ধেয় জনাব হামিদুল হক শাহীনের সুপরিকল্পনায়, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে যশোরের ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় ৮৫,০০০ মিলিগ্রাম ইঞ্জেক্টেবল স্যালাইন (Sodium Chloride BP 0.9%) হস্তান্তর করা হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা আতশবাজি উৎসবের আনন্দের পরিবর্তে মানবসেবাকেই বেছে নেয়। স্বেচ্ছাসেবকরা নিজেরা রান্না করে, কম্বল কিনে ট্রেন স্টেশন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় মানুষের গায়ে নিঃশব্দে কম্বল জড়িয়ে দিয়ে নিজেদের উষ্ণতার পরশ পৌঁছে দেন। এটি শুধু শীতবস্ত্র বিতরণ নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত—যেখানে মানবসেবাই হয়ে ওঠে বছরের শেষ রাতের সবচেয়ে সুন্দর উদযাপন।


দেশপ্রেম, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন জাতীয় দিবস পালন করে থাকে। এসব আয়োজনের মাধ্যমে জাতীয় মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করতে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের কার্যক্রমের ঝলক





আইডিয়ার স্বেচ্ছাসেবক দের বিভিন্ন কাজ সারাদেশ জুড়ে উদাহরণ সৃষ্টি করেছে। প্রতি সপ্তাহে অনাহারী মানুষের কাছে আইডিয়া ফ্রাইডে মিল পৌঁছে দেওয়া অন্যতম, সারাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এটি অনুকরণ করে। এছাড়াও আইডিয়া লস প্রজেক্ট, ভিন্নধর্মী থার্টি-ফাস্ট উদযাপন এও সারাদেশের মানুষ যোগ হয়। ‘আমরা যোগ হলে সবারই খাবার মেলে’ এই স্লোগানে ৬৪ টি জেলায় অনাহারী মানুষের কাছে পৌঁছে যায় ভালো মানের খাবার।
আপনিও অংশ নিতে পারেন এমন মানবিক উদ্যোগে। সাধ্য অনুযায়ী নিজের এলাকায় ভালো কাজ করে অথবা আমাদের মাধ্যমে।