

Rise & Thrive with Hamidul Huq একটি মাইন্ড প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, যেখানে আত্ম-উন্নয়ন ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য প্র্যাক্টিক্যাল ও স্ট্রাকচার্ড ট্রেনিং প্রদান করা হয়। এখানে ডিপ্রেশন, হতাশা ও নেতিবাচক চিন্তা কাটিয়ে উঠে কীভাবে লক্ষ্যভিত্তিক মানসিকতা তৈরি করা যায়, তা বাস্তবধর্মী পদ্ধতিতে শেখানো হয়। পাশাপাশি ফোকাস, মেমোরি ও চিন্তাশক্তি উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই প্রোগ্রামটি পরিচালনা করছেন জনাব Hamidul Huq Shaheen, যিনি Brain Athlete Academy (USA) থেকে বাংলাদেশের মধ্যে প্রথম Black Belt Memory - অর্জন করেছেন।

Lives Transformed
Workshops
Cities
Satisfaction Rate

বাস্তব জীবনে প্রয়োগযোগ্য Mind Programming পদ্ধতি।

স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাশক্তি উন্নয়নে প্র্যাক্টিক্যাল প্রশিক্ষণ।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পেশাজীবী—সব বয়স ও পেশার মানুষের জন্য উপযোগী কনটেন্ট।

গবেষণাভিত্তিক ও অভিজ্ঞতানির্ভর প্রশিক্ষণ পদ্ধতি।

আত্ম-উন্নয়ন, মানসিক সুস্থতা এবং দীর্ঘমেয়াদি ব্যক্তিগত বিকাশে ধারাবাহিক সহায়তা।

বাংলাদেশের প্রথম Black Belt in Memory অর্জনকারী প্রশিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম।
যারা হতাশা, Lack Of Focus, Fear থেকে বের হতে চান
এই প্রোগ্রাম কাদের জন্য
চাকরি/ব্যবসায় নিরোয়েজিত পেশাজীবী
শিক্ষক ও অভিভাবক
১২+ বয়সী শিক্ষার্থী


বিক্ষিপ্ত মনোযোগ নিয়ন্ত্রণ করে দীর্ঘ সময় কার্যকরভাবে পড়াশোনা বা যেকোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখার কৌশল শেখানো হয়।

তথ্য দ্রুত মনে রাখা, দীর্ঘদিন সংরক্ষণ করা এবং পরীক্ষার সময় সহজে স্মরণ করার জন্য বিভিন্ন মেমোরি টেকনিক ও শেখার পদ্ধতি অনুশীলন করা হয়।

নিজের সক্ষমতার উপর বিশ্বাস তৈরি, ভয় ও দ্বিধা কাটিয়ে ওঠা এবং লক্ষ্যভিত্তিক মানসিকতা গড়ে তোলার বাস্তবধর্মী দিকনির্দেশনা দেওয়া হয়।

পারস্পরিক বোঝাপড়া, কার্যকর যোগাযোগ এবং ইতিবাচক পারিবারিক সহযোগিতার মাধ্যমে শেখার অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়।

বয়সভেদে সন্তানের মানসিক পরিবর্তন, শেখার ধরন এবং প্রয়োজনগুলো বোঝার কার্যকর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

অতিরিক্ত চাপ বা ভয় নয়, বরং উৎসাহ, সহযোগিতা এবং ইতিবাচক যোগাযোগের মাধ্যমে সন্তানকে এগিয়ে নেওয়ার বাস্তব কৌশল শেয়ার করা হয়।

পরিবারে পারস্পরিক সম্মান, আস্থা এবং ইতিবাচক পরিবেশ তৈরির মাধ্যমে সন্তানদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

ব্যস্ত কর্মজীবনে মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগের ভারসাম্য বজায় রাখা এবং সুস্থ মানসিক অভ্যাস গড়ে তোলার উপায় শেখানো হয়।

সময় ও মনোযোগকে কার্যকরভাবে কাজে লাগিয়ে ব্যক্তিগত এবং পেশাগত পারফরম্যান্স উন্নত করার কৌশল নিয়ে কাজ করা হয়।

চ্যালেঞ্জ মোকাবিলা, সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করা হয়।

লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং ধারাবাহিক উন্নয়নের জন্য ধাপে ধাপে অনুসরণযোগ্য বাস্তবভিত্তিক কৌশল শেখানো হয়।
আমাদের কার্যক্রমের ঝলক








আমাদের সংবেষণার প্রধান ক্ষেত্রসমূহ

সকাল ৮টা – সন্ধ্যা ৬টা

Inspiring Talks & Insights

Interactive Workshops

Online/Offline Sessions
Our Online and Offline Activities
যশোরে ইতোমধ্যে ৮ টি দিনব্যাপী Mind Programming Session সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭০০-এরও বেশি শিক্ষার্থী, অভিভাবক এবং পেশাজীবী অংশগ্রহণ করেছেন। এসব সেশনে মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নয়ন, আত্মবিশ্বাস গঠন এবং ইতিবাচক মানসিকতা তৈরির বিভিন্ন প্র্যাক্টিক্যাল অনুশীলন পরিচালনা করা হয়েছে। এটি Rise & Thrive-এর প্রধান ও সবচেয়ে বিস্তৃত প্রশিক্ষণ কার্যক্রম। দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নয়ন, ইতিবাচক মানসিকতা গঠন, লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বৃদ্ধি, অভ্যাস পরিবর্তন, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত বিকাশের বিভিন্ন বাস্তবধর্মী কৌশল সম্পর্কে শিখতে পারেন। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং বিভিন্ন অনুশীলন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো হয়, যাতে অংশগ্রহণকারীরা শেখা বিষয়গুলো দৈনন্দিন জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন।
"The Foundation of Youth Mind Programming" শীর্ষক বিশেষ সেশন বরিশাল সরকারি বি. এম. কলেজের আমন্ত্রণে আয়োজন করা হয়। তরুণ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্ম-উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করা হয়।
Youth & Cultural Forum, Jashore-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের জন্য বিশেষ Mind Programming এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নমূলক সেশন পরিচালনা করা হয়েছে, যেখানে কর্মদক্ষতা, মানসিক প্রস্তুতি এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থী ও তরুণদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই মোটিভেশনাল ও মাইন্ড প্রোগ্রামিং সেশনে আত্মবিশ্বাস বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং মানসিক প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর, বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োগযোগ্য কৌশলের মাধ্যমে নিজেদের সম্ভাবনা নতুনভাবে আবিষ্কার করতে উৎসাহিত করা হয়।
শুধু বেশি সময় পড়া নয়, বরং কার্যকরভাবে শেখা—এই ধারণাকে কেন্দ্র করে পরিচালিত হয় এই সেশন। এখানে পড়া দ্রুত বোঝা, দীর্ঘদিন মনে রাখা, পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, মনোযোগ ধরে রাখা এবং বৈজ্ঞানিকভাবে শেখার বিভিন্ন কৌশল শেখানো হয়। বিশেষভাবে শিক্ষার্থীদের শেখার দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য পরিকল্পিত এই সেশনে দৈনন্দিন জীবনের মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তি মোকাবিলার বাস্তবধর্মী কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শিখতে পারেন কীভাবে চাপপূর্ণ পরিস্থিতিতেও মানসিক ভারসাম্য বজায় রাখা, আবেগ নিয়ন্ত্রণ করা, কাজের দক্ষতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা যায়।
স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়, যেখানে মাইন্ড প্রোগ্রামিংয়ের গুরুত্ব, ইতিবাচক মানসিকতা এবং আত্ম-উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। মাইন্ড প্রোগ্রামিং কী, কেন প্রয়োজন, কীভাবে ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস, শেখার দক্ষতা এবং মানসিক সুস্থতা উন্নত করা যায়—এসব বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত একটি Mind Mapping Session, যেখানে নতুন লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বৃদ্ধি, ইতিবাচক অভ্যাস গঠন এবং ব্যক্তিগত পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
দীর্ঘদিনের অকার্যকর অভ্যাস পরিবর্তন এবং ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে ২১ দিনের এই বিশেষ প্রোগ্রাম পরিচালিত হয়। নিয়মিত নির্দেশনা, দৈনিক অনুশীলন, অগ্রগতি পর্যবেক্ষণ এবং ধারাবাহিক উৎসাহের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন অভ্যাস গড়ে তোলা, সময়ের সঠিক ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে সহায়তা করা হয়।মানুষের মস্তিষ্কের শেখার ও পরিবর্তনের সক্ষমতা (Neuroplasticity) সম্পর্কে সহজবোধ্য ধারণা প্রদান এবং সেই জ্ঞানকে ইতিবাচক অভ্যাস গঠনে কীভাবে ব্যবহার করা যায়, তা এই প্রোগ্রামের মূল বিষয়।
অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই রাইজ এন্ড থ্রাইভ এর উদ্যোগে পরিচালিত হয় এই সেশন টি, যেখানে শিক্ষার্থীরা তাদের নানান সমস্যা ও মুশকিল পরিস্থিতির কথা জিজ্ঞেস করে। যারা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক থাকে তাদের তথ্যের যথাযথ গোপনীয়তা রক্ষা করেই এটি আয়োজন করা হয়।
যশোর মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত দিনব্যাপী আত্ম-উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণ করে মেডিকেলের প্রথম বর্ষের ১০৩ জন শিক্ষার্থী। যেখানে শিক্ষার্থীদের নানান মানসিক সঙ্কট, অস্থিরতা, পরীক্ষার প্রেশার ও পড়া মনে রাখতে না পারার সমস্যা গুলো কে চমৎকার ভাবে সমাধান করা হয়। এছাড়াও পরবর্তী ২১ দিন নিউরোপ্লাস্টিসিটি কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন করা হয় এই কার্যক্রম।
প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং বিভিন্ন সংগঠনের প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে পরিকল্পিত প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য ও অংশগ্রহণকারীদের প্রয়োজন বিবেচনা করে স্ট্রেস ম্যানেজমেন্ট, টিম মোটিভেশন, মাইন্ড প্রোগ্রামিং, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব এবং উৎপাদনশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কাস্টমাইজড সেশন আয়োজন করা হয়।
আসন্ন ওয়ার্কশপসমূহ
Mind Programmer & Behavioral Psychology Practitioner
প্রতিষ্ঠাতা, IDEA এবং Rise and Thrive প্রোগ্রামের মূল রূপকার। ১০+ বছর ধরে হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছেন।
5,000+ Lives Transformed




সফল অংশগ্রহণকারী পর্ব
"শিক্ষা নিয়ে কাজে লাগাতে পেরে ১৭,০০০ টাকা আয়ম করছি"
রাফি আহমেদ
চট্টগ্রাম, কুমিল্লা
"নিজের পরিবার নিয়ে বুঝতে পারছি"
রাফি আহমেদ
চট্টগ্রাম, কুমিল্লা