

আইডিয়া স্পোকেন দ্য গেম মেথড খেলতে খেলতে ইংরেজি শিখনের একটি মাধ্যম যার উদ্ভাবন করেন জনাব মোঃ হামিদুল হক। Gamification Process ব্যবহার করে ইংরেজি শিখনের এই নতুন মেথড সর্বস্তরের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে সহায়তা করছে। ইংরেজি শিক্ষার কার্যকর ও উদ্ভাবনী মডেল হিসেবে দেশজুড়ে পরিচিতি লাভ করে IDEA SPOKEN।

বিভিন্ন শব্দের মাধ্যমে শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ
Group Activity ও Social Interaction এর মাধ্যমে Fluency
Creative Performance এর মাধ্যমে আত্মবিশ্বাস
Our Online and Offline Activities
২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৩২টি ব্যাচে প্রায় ২,০০০ শিক্ষার্থী ইংরেজিতে দক্ষতা অর্জন করেছে।
প্রতি শুক্রবার শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিতর্ক ও উপস্থাপনা-ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর মাধ্যমে তাদের ইংরেজি ভাষায় কথা বলা, যুক্তি উপস্থাপন ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পায়।
২০২০ সালে পটুয়াখালীর বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি স্কুলে প্রায় ৪০০ শিক্ষার্থী ও ৩০ জন শিক্ষককে নিয়ে দুই দিনব্যাপী ইংরেজি শেখার কর্মশালা পরিচালনা করেন।
২০২১ সালে বরিশাল ব্রজমোহন কলেজ-এর প্রায় ২০০ শিক্ষার্থীর সাপ্তাহিক মেন্টর হিসেবে কাজ করেন। এ সময় শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ ২০২২ সালে যশোর কালেক্টরেট স্কুলের ৪র্থ–৬ষ্ঠ শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে তিন মাসের ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রায় ৪০০ শিক্ষার্থীকে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০২২ সালে আইডিয়া প্রফেশনাল ইংলিশ স্পিকিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স চালু হয়। এতে শিক্ষার্থীরা ইংরেজির পাশাপাশি সফট স্কিল ও ক্যারিয়ার উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে।
আইডিয়া স্পোকেনের অর্জিত মুনাফা এর প্রতিষ্ঠাতা মোঃ হামিদুল হক ব্যক্তিগতভাবে গ্রহণ করেন না। এই অর্থ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক ও এজুকেশনাল কাজে ব্যয় করা হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো যশোরের ১০টি স্বনামধন্য স্কুলকে নিয়ে ESL Summit আয়োজন করে আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড। এই আয়োজন ইংরেজি শিক্ষায় আন্তঃস্কুল সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচন করে।
যশোরের ১০টি স্কুলের প্রায় ২,০০০ শিক্ষার্থীকে নিয়ে ESL Workshop আয়োজন করা হয়। কর্মশালায় গেমিফিকেশন ভিত্তিক ইংরেজি শেখার কার্যকর কৌশল উপস্থাপন করা হয়।
ইংরেজি শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে Training of Trainers (ToT) পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর ইংরেজি শিক্ষণ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়।
যশোরের ১০টি স্কুলের প্রায় ১,০০০ শিক্ষার্থীকে অনলাইন ও অফলাইন সমন্বয়ে গেমিফিকেশনভিত্তিক ব্লেন্ডেড ক্লাস পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শেখার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড বাংলাদেশের প্রথম ESL Convocation আয়োজন করে। এর মাধ্যমে সফল শিক্ষার্থীদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়।
গেমিফিকেশনভিত্তিক অনলাইন ইংরেজি শেখার কর্মশালা পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে কার্যকরভাবে ইংরেজি শিখছে।
আমাদের কার্যক্রমের ঝলক
