
শিক্ষা, সেবা ও উন্নয়নের প্ল্যাটফর্ম - উন্নয়ন, শিখন ও অর্জন প্রতিষ্ঠান
Institute of Development, Education and Achievement IDEA


আমাদের শিক্ষা পদ্ধতি অন্যদের থেকে আলাদা কারণ আমরা বিশ্বাস করি শেখা হওয়া উচিত আনন্দময়

গেম মেথডে Spoken English শেখার ইউনিক পদ্ধতি যা শেখাকে করে সহজ ও মজাদার

বাস্তব জীবনের অভিজ্ঞতায় ভিত্তিক কোর্স ডিজাইন যা সরাসরি কাজে লাগে

Debate-এর মাধ্যমে ভাবনা, যুক্তি ও প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট

যুব উন্নয়ন, সোস্যাল ওয়েলফেয়ার, পিঠা উদ্যোক্তা, মাইন্ড প্রোগ্রামিং – সব এক প্ল্যাটফর্মে
শিক্ষা, সেবা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে IDEA-র ৭টি অঙ্গসংগঠন

আইডিয়া স্পোকেন দ্য গেম মেথড খেলতে খেলতে ইংরেজি শিখনের একটি মাধ্যম যার উদ্ভাবন করেন জনাব মোঃ হামিদুল হক। Gamification Process ব্যবহার করে ইংরেজি শিখনের এই নতুন মেথড সর্বস্তরের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে সহায়তা করছে। ইংরেজি শিক্ষার কার্যকর ও উদ্ভাবনী মডেল হিসেবে দেশজুড়ে পরিচিতি লাভ করে IDEA SPOKEN।
Read More
Rise & Thrive with Hamidul Huq একটি মাইন্ড প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, যেখানে আত্ম-উন্নয়ন ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য প্র্যাক্টিক্যাল ও স্ট্রাকচার্ড ট্রেনিং প্রদান করা হয়। এখানে ডিপ্রেশন, হতাশা ও নেতিবাচক চিন্তা কাটিয়ে উঠে কীভাবে লক্ষ্যভিত্তিক মানসিকতা তৈরি করা যায়, তা বাস্তবধর্মী পদ্ধতিতে শেখানো হয়। পাশাপাশি ফোকাস, মেমোরি ও চিন্তাশক্তি উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই প্রোগ্রামটি পরিচালনা করছেন জনাব Hamidul Huq Shaheen, যিনি Brain Athlete Academy (USA) থেকে বাংলাদেশের মধ্যে প্রথম Black Belt Memory - অর্জন করেছেন।
Read More
আপাত অযত্নে পড়ে থাকা দেশজ সম্পদের পুনরুদ্ধার ও যথাযথ ব্যবহারের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য ২০১৭ সালে মোঃ হামিদুল হক নিজ পৈত্রিক নিবাস ছেড়ে দিয়ে উক্ত স্থানে তৈরি করেন “আইডিয়া পিঠা পার্ক” যেখান থেকে শতাধিক শিক্ষার্থী স্বাবলম্বী হয়ে উঠেছে এবং নিজেদের পাশাপাশি বেকার যুবসমাজের জন্যে কর্মসংস্থান সৃষ্টি করছে। 'পিঠা বাংলার ঐতিহ্য, পিঠা হোক বাংলাদেশের জাতীয় খাবার' এই স্লোগানে একাধিক শিক্ষার্থী উদ্যোক্তা হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও পিঠার অর্থনৈতিক সম্ভাবনাও বিপুল। সে লক্ষ্যেই কাজ করে চলেছে আইডিয়া পিঠা পার্ক।
Read More
একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
Read More
আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্র একটি সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান, যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন নম্বর: যুউঅ/১৭/২০২০ এই প্রতিষ্ঠানটি দেশের যুব সমাজকে দক্ষ, স্বাবলম্বী এবং কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন হামিদুল হক স্যার, যাঁর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।
Read More
বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (WINI) একটি উদ্ভাবনী ও স্বপ্নমুখী অনলাইন প্ল্যাটফর্ম, যা তরুণ শিক্ষার্থী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষ, আত্মনির্ভরশীল এবং দায়িত্বশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা উদ্যমী শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশীয় পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য। ২০২০ সালে করোনা মহামারির কঠিন সময়ে WINI-এর যাত্রা শুরু হয়। সংকটকালেও প্রায় ১০০-এর অধিক শিক্ষার্থী উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই প্ল্যাটফর্ম। সময়ের পরিক্রমায় WINI আজ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্বপ্নবাজ তরুণদের একটি নির্ভরযোগ্য কমিউনিটিতে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ৩২ হাজার সদস্যের এই অনলাইন প্ল্যাটফর্ম উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সামাজিক উদ্যোগ এবং শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে দেশের যুবসমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
Read More
বাংলার হারানোপ্রায় পিঠা শিল্পের পুনরুদ্ধার, সংরক্ষণ, উন্নয়ন ও নিত্যনতুন পিঠা উদ্ভাবনের জন্য জনাব মোঃ হামিদুল হকের দিকনির্দেশনায় ২০১৭ সাল থেকে বাংলাদেশ পিঠা গবেষণা ইন্সটিটিউট এর যাত্রা শুরু হয়। এর রুপকল্প হলো – বাংলার ঐতিহ্যবাহী পিঠা সম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনা ও হারানোপ্রায় পিঠার পুনরুদ্ধারের মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পিঠার পরিচয় তুলে ধরা।
Read More
“আইডিয়ার যাত্রা শুরু হয়েছিল একঝাঁক শিক্ষার্থীর স্বপ্ন আর একটি বৃক্ষরোপণ অভিযান দিয়ে আজ এটি শিক্ষা, উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও চরিত্র গঠনের এক সমন্বিত প্ল্যাটফর্ম ”
Founder, IDEA